মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,১৩১
তিনি বলেন, আমি আবূ সাঈদ খুদরী (রাঃ) এর নিকট থেকে একটি হাদীস শুনে আশ্চর্যান্বিত হলাম এবং তাকে জিজ্ঞেসা করলাম, আপনি কি এটা সরাসরি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শুনেছেন? তিনি বললেন, আমি যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শুনি নি তা কেন তাঁর নামে বলব। কাযাআ (রহঃ) বলেন, আমি আবূ সাঈদ (রাঃ) কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কেবল তিনটি মসজিদের দিকেই (সাওয়াবের উদ্দেশ্যে) সফর করঃ আমার এই মসজিদ, মসজিদুল হারাম এবং মসজিদে আকসা। আমি তাকে আরও বলতে শুনেছিঃ 'কোন মহিলা যেন দুই দিনের পথেও সফর না করে- তার সাথে তার কোন মাহরাম পূরুষ অথবা তার স্বামী ব্যতীত।