Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,১৪৮

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ, অভিযান, হাজ্জ (হজ্জ) অথবা উমরা করে ফিরে আসার সময় যখন কোন উঁচুটিলা বা কংকরময় উচ্চভূমিতে আরোহণ করতেন তখন তিনবার “আল্লাহ আকবার” (আল্লাহ সর্বশ্রেষ্ঠ) ধ্বনি দিতেন এরপর এই দুআ পড়তেনঃ অর্থ “আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। তিনি একক তাঁর কোন শরীক নাই। তাঁরই রাজত্ব (বা সার্বভৌমত্ব), তাঁর জন্য সমস্ত প্রশংসা এবং তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান (আমরা) প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী, আমাদের প্রতিপালককে সিজদাকারী ও প্রশংসাকারী। আল্লাহ তাঁর ওয়াদা পূর্ণ করেছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছেন।”

ছবি বানান