Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩১৬

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ননা করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ মিরাজ রজনীতে আমি মূসা (আলাইহিস সালাম) এর নিকট দিয়ে গিয়েছি। তিনি দেখতে গৌরবর্ণের, দীর্ঘদেহী, অনেকটা যেন শানূয়া গোত্রীয় লোকদের মত। ঈসা ইবনু মারইয়াম (আলাইহিস সালাম) কে দেখেছি, তার রং ছিল শ্বেত-লোহিত; সুঠামদেহী আর তার চুলগুলো ছিল স্বাভাবিক। বর্ণনাকারী বলেন, যে নিদর্শনসমুহ কেবল তাঁকেই দেখান হয়েছিল সেগুলোর মধ্যে জাহান্নামের রক্ষী মালিককে এবং দাজ্জালকে দেখান হয়। ইরশাদ হয়েছেঃ “অতএব তুমি তার সাক্ষাৎ সমন্ধে সন্দেহ কর না”, (২ঃ ৩২) কাতাদা (রাঃ) এ আয়াতের তাফসীরে বলতেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা (আলাইহিস সালাম) এর সাথে সাক্ষাৎ করেছেন।

ছবি বানান