Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,১৭৮

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

আবদুল্লাহ ইবনু মাসলামা কা’নবী ইয়াহইয়া ইবন ইয়াহইয়া ও কুতায়বা ইবন সাঈদ মালিক থেকে তিনি ইবন শিহাব থেকে এবং তিনি আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণনা করেন। ইয়াহইয়ার বর্ণনায় হাদিসটি এখানে উদ্ধৃত হল। তিনি বলেন, আমি মালিককে জিজ্ঞেস করলাম, যুহরী আনাস (রাঃ) সুত্রে কি আপনার কাছে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময়ে লৌহ শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করলেন। তিনি যখন তা মাথা থেকে নামিয়ে রাখলেন তখন এক ব্যক্তি তার নিকট এসে বলল, ইবনু খাতাল কাবার গিলাফ ধরে ঝুলে আছে। তিনি বললেনঃ তোমরা তাকে হত্যা কর। (ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ইমাম মালিককে জিজ্ঞাসা করেন যে, ইমাম যুহরী (রহঃ) আনাস (রাঃ) এর সুত্রে তাঁকে এই হাদীস বলেছেন, কিনা), তিনি বলেন, হ্যাঁ।

ছবি বানান