মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,১৯১
তিনি আনাস ইবনু মালিক (রাঃ) কে বলতে শুনেছেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ তালহা (রাঃ) কে বললেনঃ তোমাদের বালকদের মধ্য থেকে একজন বালক আমার খিদমতের জন্য খুজে আন। অতএব আবূ তালহা (রাঃ) আমাকে বাহনে তার পিছনে বসিয়ে রওনা হলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই (বাহন থেকে) অবতরণ করতেন, আমি তার প্রয়োজনীয় সেবা করতাম। এই হাদীসে তিনি আরও বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হতে থাকলেন এবং উহুদ পাহাড় তাঁর দৃষ্টি গোচর হল তিনি বললেনঃ 'এই পাহাড় আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি।' তিনি যখন মদিনার নিকটবর্তী হলেন তখন বললেনঃ 'হে আল্লাহ! তাদের (মদিনার অধিবাসীদের) মুদ্দ ও সা’ এ বরকত দান করুন।