Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,১৯৩

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

হামিদ ইবনু উমর (রহঃ) ... আসিম (রহঃ) বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ) কে জিজ্ঞাসা করলাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনাকে হারাম করেছেন? তিনি বললেন, হ্যাঁ, এখানে থেকে ওখানের মধ্যেবর্তী স্থান। অতএব যে ব্যাক্তি এখানে কোন পাপ করে, পড়ে তিনি আমাকে বললেন, এটা খুবই কঠিন যে, যে এখানে কোন পাপ করে তার উপর আল্লাহ, তাঁর ফিরিশতা এবং সমগ্র মানব জাতির লা’নত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাঁর ফরয অথবা নফল কোন ইবাদতই কবুল করবেন না। রাবী বলেন, আনাস (রাঃ) এর পুত্র বললেন, “অথবা যে কোন পাপীকে আশ্রয় দিল।”

ছবি বানান