মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,২০১
আবূ বকর ইবনু নাদর ইবনু আবূ নাদর (রহঃ) ... আমাশ (রহঃ) থেকে এই সুত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। তবে তিনি কিয়ামতের দিন কথাটুকু বলেন নি। তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন, মুসলিমদের পক্ষ থেকে নিরাপত্তা প্রদানে সকলে সমান। তাদের নিম্নস্তরের একজনের প্রদত্ত নিরাপত্তাও কার্যকর। কেউ যদি মুসলিম প্রদত্ত নিরাপত্তার মর্যাদা ক্ষুণ্ণ করে, তবে তার উপর আল্লাহ্, তাঁর ফেরেশতাগণ এবং সমগ্র মানব জাতির লা’নত। কিয়ামতের দিন তার ফরয বা নফল কিছুই কবুল হবে না।”