মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,২১০
আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেনঃ মদিনার দুই প্রান্তের প্রস্তরময় ভূমির মধ্যবর্তী স্থানকে আমি হারাম ঘোষণা করছি, যেমন ইবরাহীম (আলাইহিস সালাম) মক্কাকে হারাম ঘোষণা করেছেন। (অধস্তন রাবী) আবদুর রহমান বলেন, অতঃপর আবূ সাঈদ (রাঃ) যদি আমাদের কারও হাতে পাখি দেখতে পেতেন তবে তিনি তার হাত থেকে পাখিকে মুক্ত করে ছেড়ে দিতেন।