মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,২১২
তিনি বলেন, আমরা মদিনায় এলাম এবং তা ছিল অস্বাস্থ্যকর স্থান। আবূ বকর ও বিলাল (রাঃ) অসুস্থ হয়ে পড়লেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগনের অসুস্থতা লক্ষ্য করে দুআ করলেনঃ “হে আল্লাহ! মদিনাকে আমাদের জন্য প্রিয় স্থান করুন যেমন মক্কাকে প্রিয় স্থান করেছেন অথবা আরও অধিক, তাকে সাস্থ্যকর স্থানে পরিণত করুন, আমাদের জন্য এখানকার সা’ ও মুদ্দ এ বরকত দান করুন এবং জ্বর জুহফায় সরিয়ে দিন।”