মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,২১৫
তিনি ফিৎনার সময় আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) এর নিকট বসা ছিলেন তার নিকট তার এক আযাদকৃত বাঁদী সালাম দিয়ে বলল, হে আবূ আবদুর রহমান! আমি (মদিনা থেকে) বের হয়ে যাওয়ার ইচ্ছা করছি। আমাদের উপর দিয়ে কঠিন সময় অতিবাহিত হচ্ছে। আবদুল্লাহ (রাঃ) তাকে বললেন, বোকা মেয়ে, থেকে যাও। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি মদিনার দুঃখ কষ্ট ও বিপদ আপদে ধৈর্যধারণ করবে আমি কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী হব অথবা তার শাফাআতকারী হব।