Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,২৩৪

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম (সিরিয়া) বিজিত হবে। ফলে একদল লোক সপরিবারে মদিনা থেকে চলে যাবে উট হাকাতে হাঁকাতে, অথচ মদিনাই তাদের জন্য কল্যাণকর ছিল যদি তারা বুঝতে পারত। এরপর ইয়ামান বিজিত হবে। ফলে একদল লোক উট হাঁকিয়ে সপরিবারের চলে যাবে (মদিনা থেকে)। অথচ মদিনাই ছিল তাদের জন্য কল্যাণকর যদি তারা বুঝতে পারত। এরপর ইরাক বিজিত হবে। ফলে একদল লোক উট হাঁকিয়ে সপরিবারে মদিনা থেকে বের হয়ে যাবে। অথচ মদিনাই ছিল তাদের জন্য কল্যাণকর, যদি তারা বুঝতে পারত।

ছবি বানান