মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,২৩৬
যুহায়র ইবনু হারব ও হারমালা ইবন ইয়াহইয়া (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সম্পর্কে বলেছেনঃ “এখানকার লোকেরা মদিনা ত্যাগ করবে, এ স্থান তাদের জন্য কল্যাণকর হওয়া সত্ত্বেও। আর এটা এমনভাবে জনণূন্য হয়ে যাবে যে, তা হিংস্র জন্তু ও পাখির আবাসে পরিণত হবে। ইমাম মুসলিম (রহঃ) বলেন, আবূ সাফওয়ান - আবদুল্লাহ ইবনু আবদুল মলিক ছিলেন ইয়াতীম। তিনি ইবনু জুরায়জের তত্ত্বাবধানে দশ বছর প্রতিপালিত হন।