মুসলিম শরীফ - হাদীস নং ৩২৪
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কাবা গৃহের কাছে গৌরবর্ণের এক ব্যাক্তিকে দেখলাম, দু’জনের কাঁধে হাত রেখে তাওয়াফ করছেন। আর তাঁর চুল থেকে পানি ঝরছে বর্ণনাকারী বলেন, এখানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোيَسْكُبُ শব্দ অথবাيَقْطُرُ শব্দ ব্যবহার করেছেন। জিজ্ঞেস করলাম, ইনি কে? বলা হল, ঈসা ইবনু মারইয়াম (আলাইহিস সালাম)। বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামعِيسَى ابْنُ مَرْيَمَ মারইয়াম তনয় ঈসা অথবাالْمَسِيحُ ابْنُ مَرْيَمَ মারইয়াম তনয় মাসীহ শব্দ ব্যবহার করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ দেখলাম, তার পশ্চাতেই আরে-ক ব্যাক্তি, ঘন কুঞ্চিত কেশ। গায়ের রং তার লাল। আমার দেখা মতে তার সঙ্গে সর্বাপেক্ষা সাদৃশ্যপূর্ণ ব্যাক্তি ইবন কাত্তান। ডান চোখ ট্যারা। জিজ্ঞেস করলামঃ এ কে? বলা হল, মাসীহুদ্ দাজ্জাল।