মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,২৫৭
মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ... আবূ সালামা ইবনু আবদুর রহমান (রহঃ) বলেন, আবূ সাঈদ খুদরী (রাঃ) এর পুত্র আবদুর রহমান (রহঃ) আমার নিকট দিয়ে যাচ্ছিলেন। আমি তাঁকে জিজ্ঞেস করলাম, যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর স্থাপিত হয়েছে সেই মসজিদ সম্পর্কে আপনার পিতাকে আপনি কিরূপ বলতে শুনেছেন? তিনি বলেন, আমার পিতা আমাকে বলেছেন, তাঁর কোন এক স্ত্রীর ঘরে আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম। আমি বললাম ইয়া রাসুলাল্লাহ! সেই মসজিদ কোনটি যার ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে? রাবী (আবূ সাঈদ) বলেন, তিনি একমুষ্টি কাঁকর তুলে তুলে তা যমীনের বুকে নিক্ষেপ করলেন, অতঃপর বললেনঃ “তা তোমাদের এই মসজিদ মদিনার মসজিদ।” রাবী (আবূ সালামা) বলেন, এখন আমি বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চিত আমিও আপনার পিতাকে এভাবেই ঐ মসজিদের উল্লেখ করতে শুনেছি।