Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,২৬৯

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

উসমান ইবনু আবূ শায়বা (রহঃ) ... আলকামা (রহঃ) বলেন, আমি আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) এর সাথে মিনায় হাঁটছিলাম। এ সময় উসমান ইবনু আফফান (রাঃ) তাঁর সাথে সাক্ষাত করলেন। রাবী বলেন, তিনি বললেনঃ হে আবূ আবদুর রহমান! এখানে আসুন। রাবী বলেন, তিনি তাকে একান্তে ডেকে নিলেন এবং আবদুল্লাহ (রাঃ) যখন দেখলেন গোপনীয়তার কোন প্রয়োজন নেই তখন তিনি আমাকে বললেন, হে আলকামা! আস, তখন আমি তাদের সাথে যোগ দিলাম। উসমান (রাঃ) তাঁকে বললেন, হে আবূ আবদুর রহমান! আমরা কি তোমাকে একটি কুমারী মেয়ের সাথে বিবাহ দিব না, হয়ত সে তোমার অতীত স্মৃতি স্মরণ করিয়ে দিবে? আবদুল্লাহ (রাঃ) বললেন, আপনি যদি তাই বলেন ...... অবশিষ্ট বর্ণনা আবূ মুআবিয়ার হাদীসের অনুরূপ।

ছবি বানান