মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৩১৭
মুহাম্মাদ ইবনু আবূ বকর মুকাদ্দামী (রহঃ) ... নুবাইহ ইবনু ওয়হব (রহঃ) বলেন, উমর ইবনু উবায়দুল্লাহ ইবনু মামার আমাকে আবান ইবনু উসমানের নিকট পাঠালেন এবং উদ্দেশ্যে যে, তিনি নিজ পুত্রের সাথে শায়বা ইবনু উসমানের কন্যার বিবাহের প্রস্তাব দেওয়ার মনস্থ করেছিলেন। তিনি (আবান) তখন হজ্জের দায়িত্বে ছিলেন। তিনি বললেন, আমি তো তাকে বেদুঈনের মত আচরণ করতে দেখেছি। ’কারন (এটাতো সাধারণ জ্ঞানের ব্যাপার যে,) মুহরিম ব্যক্তি না বিবাহ করতে পারে, না বিবাহ করাতে পারে। ’রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ এর এ হাদীস উসমান (রাঃ) আমার কাছে বর্ণনা করেছেন।