মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৩৪৪
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করলামঃ যে মেয়েকে তার অবিভাবক বিবাহ দেয়, তার-নিকট থেকেও সম্মতি নিতে হবে কি না? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ হ্যাঁ, তার সম্মতি নিতে হবে। আশিয়া (রাঃ) বলেন, আমি তাকে পূনর্বার বললাম, সে তো লজ্জা পায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তার নীরবতাই তার সম্মতি।