মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩৩৯
ইবনু নুমায়র (রহঃ) ... মাসরূক (রহঃ) থেকে বর্ননা করেছেন। মাসরুক (রহঃ) বলেন, আমি আয়িশা (রাঃ) কে বললাম, [রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মি’রাজ রজনীতে যদি আল্লাহর দর্শন না পেয়ে থাকেন তাহলে] আল্লাহর এ বলার অর্থ কি দাঁড়াবে। “এরপর তিনি [রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)] তাঁর (আল্লাহর) নিকটবর্তী হলেন এবং আরো নিকটবর্তী; ফলে তাদের মধ্যে ধনুকের ব্যবধান রইল বা তারও কম; তখন আল্লাহ তার বান্দার প্রতি যা ওহী করবার তা ওহী করলেন।” (৫৩ঃ ৮-১০)। আয়িশা (রাঃ) বললেন, তিনি তো ছিলেন জিবরীল (আলাইহিস সালাম)। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে (সাধারণ) পুরুষের আকৃতিতে আসতেন। কিন্তু তিনি এবার (আয়াতে উল্লেখিত সময়) নিজস্ব আকৃতিতেই এসেছিলেন। তাঁর দেহ আকাশের সীমা ঢেকে ফেলেছিল।