মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৩৯১
তিনি বলেন, সুফিয়ান (রহঃ) বলেছেন, আমি যুহরী (রহঃ) কে জিজ্ঞাসা করলাম, হে আবূ বকর! এই যে হাদীস ’সব চাইতে মন্দ খাদ্য ধনীদের খাদ্য’--এ সম্পর্কে আপনার কি মত? শুনে তিনি হাসলেন এবং বললেন, না ধনীদের খাদ্য সব চাইতে মন্দ খাদ্য নয়। সুফিয়ান (রহঃ) বললেন, আমার পিতা যেহেতু ধনী লোক ছিলেন এ জন্য এ হাদীস খানি আমাকে ঘাবড়িয়ে তুলেছিল, যখন আমি তা শুনতে পেলাম। তাই আমি এ হাদীস সম্পর্কে ইমাম যুহরী (রহঃ) কে জিজ্ঞাসা করি। (ইমাম) যুহরী (রহঃ) উত্তর দিলেন, আমার নিকট আবদুল রহমান আরাজ (রহঃ) হাদীস বর্ণনা করেছেনঃ আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছেন যে, ওলীমার খাদ্য সবচাইতে নিকৃষ্ট খাদ্য। অতঃপর মালিক (রহঃ) এর হাদীসের ন্যায় হাদীস বর্ণনা করেন।