Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৩৯৫

প্রায় ১ মিনিট · ১২৯ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা ও আমরুন নাকিদ (রহঃ) ... আয়িশা (রাঃ) থোকে বর্ণিত। তিনি বলেন, রিফা’আ এর স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, আমি রিফা’আর নিকট ছিলাম। সে আমাকে তালাক দিয়েছে চুড়ান্ত তালাক। তারপর আমি আবদুর রহমান ইবনু যুবায়রকে বিবাহ করি। তার কাছে রয়েছে কাপড়ের ঝাললের মত। এতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি হাসলেন এবং বললেন, তুমি কি রিফাআর নিকট ফিরে যেতে চাও? না, (তা হয় না) যে পর্যন্ত না তুমি তার রসস্বাদন করবে এবং সে তোমার রসাস্বাদন করবে। আয়িশা (রাঃ) বলেন, তখন আবূ বকর (রাঃ) ছিলেন তাঁর কাছে এবং খালিদ ইবনু সাঈদ (রাঃ) ছিলেন দরযায়। তিনি (প্রবেশের) অনুমতির অপেক্ষা করছিলেন। তিনি ডাক দিয়ে বললেন, হে আবূ বকর! আপনি কি শুনেন না এই মহিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উচ্চস্বরে কি কথা বলছে।

ছবি বানান