Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৪১৭

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

মুহাম্মাদ ইবনু মূসান্না, ইবনু বাশশার, ইয়াহইয়া ইবনু হাবীব ও মুহাম্মাদ ইবনু হাতীম (রহঃ) ... শু’বা (রহঃ) এর সূত্রে আনাস ইবনু সীরীন (রহঃ) থেকে অনুরূপ সনদে হাদীস বর্ণনা করেছেন তবে তাদের হাদীসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযল সম্পর্কে বলেছেনঃ এ কাজ না করলে তোমাদের কোন ক্ষতি নেই। কেননা এটা তাকদীরের অন্তর্গত। রাবী বাহযের বর্ণনায় রয়েছে যে, শু’বা (রহঃ) বলেছেনঃ আমি তাকে (আনাস ইবনু সীরীন) জিজ্ঞেস করলাম, আপনি কি আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে এ হাদীসটি শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ।

ছবি বানান