Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩৪২

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা ও আবূ কুরায়ব ... আবূ মূসা (রাঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পাঁচটি কথা বললেনঃ আল্লাহ কখনো নিদ্রা যান না। নিদ্রিত হওয়া তাঁর সাজেও না। তিনি তাঁর ইচ্ছানূসারে তুলাদণ্ড নামান এবং উত্তোলন করেন। দিনের পূর্বেই রাতের সকল আমল তার কাছে উত্থিত করা হয় এবং রাতের পূর্বেই দিনের সকল আমল তাঁর কাছে উত্থিত করা হয়। এবং তার পর্দা হল নূর (বা জ্যোতি)। আবূ বকরের অন্য এক বর্ণনায়النُّورُ এর স্থলেالنَّارُ (আগুন) শব্দের উল্লেখ আছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি সে আবরণ খুলে দেয়া হয়, তবে তাঁর নূরের বিভা সৃষ্টি জগতের দূশ্যমান সব কিছু ভস্ম করে দেবে। আবূ বকরের অন্য রেওয়ায়েতেحَدَّثَنَا শব্দের স্থলেعَنْ শব্দের উল্লেখ আছে।

ছবি বানান