মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৪৩৭
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আয়িশা (রাঃ) সুত্রে আমরাহ (রহঃ) বর্ণনা করেন যে, একদিন তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অবস্থান করছিলেন। তিনি তখন কোন কে ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন, যে হাফসা (রাঃ) এর ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে। আয়িশা (রাঃ) বলেন, আমি তখন বললামঃ ইয়া রাসুলাল্লাহ! এ লোক আপনার ঘরে প্রবেশ করার অনুমতি চায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি জানি, অমুক হাফসার রাযাঈ চাচা। আয়িশা (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! যদি তার (আয়িশার) রাযাঈ চাচা জীবিত থাকতেন তা হলে তিনি আমার নিকট প্রবেশ করতে পারতেন? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, নিশ্চয়ই দুগ্ধ সম্পর্ক সেই সব লোকদের হারাম করে দেয়, যাদের জন্মগত সম্পর্ক হারাম করে।