Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৪৪০

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

ইয়াহইয়া ইবনু ইয়াইয়া (রহঃ) ... উরওয়া (রহঃ) আয়িশা (রাঃ) সুত্রে বর্ণনা করেছেন যে, আবূ কায়সের ভাই আফলাহ একবার তাঁর নিকট প্রবেশের অনুমতি চাইলেন। তিনি ছিলেন তাঁর রাযাঈ চাচা। এ ছিল পর্দার হুকুম অবতীর্ণ হওয়ার পরবর্তী ঘটনা। তিনি বলেন, আমি তাঁকে অনুমতি দিতে অস্বীকার করলাম। তারপর যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আমি যা করেছি সে সম্পর্কে আমি তাঁকে অবহিত করলাম। তখন তিনি আমাকে নির্দেশ দিলেন যে, আমি যেন তাকে (রাযাঈ চাচাকে) আমার নিকট আসার অনুমতি দেই।

ছবি বানান