মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৪৪৭
হাসান ইবনু আলী হুলওয়ানী ও মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... ইবন জুরায়জ আতা (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমার কাছে উরওয়া ইবনুয যুবায়র (রহঃ) বর্ণনা করেন যে, আয়িশা (রাঃ) বলেন, একদা আমার দুধচাচা আবূল জা’দ আমার নিকট প্রবেশ কলার জন্য অনুমতি চাইলেন। আমি তাকে ফিরিয়ে দিলাম। রাবী ইবনু জুরায়জ বলেন, আমাকে হিশাম বলেছেন, ঐ ব্যক্তি তো আবূ কু’আয়স। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন তখন আয়িশা (রাঃ) তাঁকে উক্ত ঘটনা সম্পর্কে অবহিত করেন। তিনি বললেন, কেন তুমি তাকে অনুমতি প্রদান করলে না? ধুলায় ধুসরিত হোক তোমার ডান হাত অথবা তিনি বলেছেন, ধুসরিত হোক তোমার হাত।