মুসলিম শরীফ - হাদীস নং ৩,৪৮২
তিনি বলেন, সা’দ ইবনু আবূ ওয়াক্কাস এবং আবদ ইবনু জাম’আ উভয়ে একটি সন্তানের ব্যাপারে ঝগড়া করেন। সা’দ বললেন, ইয়া রাসুলাল্লাহ! এআমার ভাই উতবা ইবনু আবূ ওয়াক্কাস, এর সন্তান। তিনি আমাকে ওসিয়্যত করেছেন যে, এ সন্তান তারই পুত্র। আপনি তার সা’দৃশ্যের প্রতি লক্ষ্য রুকন। আর আবদ ইবনু জাম’আ বললেন, ইয়া রাসুলাল্লাহ! এ আমার ভাই। আমার পিতার ঔরসে তার দাসীর গর্ভে জন্ম হয়েছে। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটির গঠনাকৃতির দিকে লক্ষ্য করলেন। দেখতে পেলেন উতবার সাথে স্পষ্ট সা’দৃশ্য রয়েছে। তখন তিনি বললেন, হে আবদ (ইবনু জামআ)! সন্তান তো বিছানার অধিপতির আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর (এর শাস্তি)। হে সাওদা বিনত জামআ! তুমি এর থেকে পর্দা করবে। আয়িশা (রাঃ) বলেন, তারপর সে কখনো সাওদা (রাঃ) কে দেখে নি। মুহাম্মাদ ইবনু রুমহ 'হে আবদ' শব্দটি উল্লেখ করে নি।