Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩৫০

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

তিনি বলেন, আবূ হুরায়রা (রাঃ) আমাদেরকে কতিপয় হাদীস বর্ণনা করেন। তন্মধ্যে এটিও ছিল। তিনি বলেন, তোমাদের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের জান্নাতীকে বলা হবে যে, তুমি আকাঙ্ক্ষা কর। সে আকাঙ্ক্ষা করতে থাকবে। আল্লাহ তাকে বলবেন, তোমার যা আকাঙ্ক্ষা করার তা কি করেছ? সে বলবে, জ্বী! আল্লাহ বলবেন, যা আকাঙ্ক্ষা করেছ তা এবং এর অনুরুপ তোমাকে প্রদান করা হল।

ছবি বানান