Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫০২

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

তিনি বলেন, আমরা সারিফ নামক স্থানে ইবনু আব্বাস (রাঃ) এর সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্নী মায়মুনা (রাঃ) এর জানাযায় উপস্থিত ছিলাম। তখন ইবনু আব্বাস (রাঃ) বললেন, ইনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী। সুতরাং তোমরা যখন তার কফিন (লাশ) তুলবে তখন তাকে খুব জোরে নাড়া দিবে না এবং কাঁপাবে না; নরম ও আলতোভাবে তাঁকে তুলবে। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নয়জন স্ত্রী ছিলেন। তাঁদের আটজনের জন্য রাত যাপনের পালা নির্ধারণ করতেন এবং একজনের জন্য করতেন না। (মধ্যবর্তী) রাবী আতা (রহঃ) বলেন, যার জন্য পালা নির্ধারণ করতেন না তিনি হলেন সাফিয়্যা বিনত হুয়াই ইবনু আখতাব (রাঃ)।

ছবি বানান