Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫২০

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামীমী (রহঃ) ... নাফি’ (রহঃ) সুত্রে ইবনু উমর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়কালে তিনি (ইবনু উমর) তার স্ত্রীকে হায়িয অবস্থায় তালাক দিলেন। তখন উমর (রাঃ) এ বিষয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাকে (আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) কে) আদেশ কর, যেন সে তাকে (স্ত্রীকে) রাজআত করে (পুনঃ স্ত্রীরূপে গ্রহণ করে) নেয়। অতঃপর তার (হায়েয হতে) পবিত্র হওয়ার পরে পুনঃ হায়িয আসা এবং তার পরে পুনঃ পবিত্র হওয়া পর্যন্ত তাকে স্থিতাবস্থায় রেখে দেয়। এরপর পরবর্তী সময় তার ইচ্ছা হলে তাকে (স্ত্রীরূপে) রেখে দিবে। আর ইচ্ছা হলে সহবাসের পূর্বে তাকে তালাক দিবে। এটা হল সে ইদ্দত যার প্রতি লক্ষ্য রেখে স্ত্রীদের তালাক দেওয়ার জন্য মহান আল্লাহ আদেশ করেছেন।

ছবি বানান