মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৩৫
তিনি বলেন, আমি আমার স্ত্রীকে হায়িয অবস্থায় তালাক দই। উমর (রাঃ) বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উল্লেখ করলে তিনি বললেন, তাঁকে আদেশ কর সে যেন তার স্ত্রীকে রাজআত করে। পরে যখন সে পবিত্র হবে তখন যেন সে (ইচ্ছা করলে) তাকে পবিত্র অবস্থায় তালাক দেয়। আমি ইবনু উমর (রাঃ) কে বললাম, তবে কি হায়িয অবস্থায় প্রদত্ত তালাকটি কি আপনি হিসাবে ধরবেন? তিনি বললেন, তবে?