মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৪০
মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... আবূ যুবায়র (রহঃ) সুত্রে বর্ণনা করেন যে, তিনি উরওয়া (রহঃ) এর আযাদকৃত গোলাম আবদুর রহমান ইবনু আয়মান (রহঃ) কে ইবনু উমর (রাঃ) এর নিকট জিজ্ঞাসা করতে শুনেছেন- আবূ যুবায়র তখন শুনছিলেন- (পূর্বোক্ত হারুন ইবনু আবদুল্লাহ প্রথম সনদের উর্ধতন) রাবী হাজ্জাজ (রহঃ) এর হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেছেন। এবং তাতে কিছু অধিক তথ্য রয়েছে। ইমাম মুসলিম (রহঃ) বলেন, উরওয়ার মাওলা বলে রাবী ভুল করেছেন। মূলত হবে আয্যার মাওলা।