মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৪৫
ইয়াহইয়া ইবনু বিশর হারীরী (রহঃ) ... সাঈদ ইবনু জুবায়র (রহঃ) সুত্রে বর্ণনা করেন যে, তিনি ইবনু আব্বাস (রাঃ) কে বলতে শুনেছেন, কোন পুরুষ তার স্ত্রীকে নিজের জন্য হারাম (ঘোষণা) করলে তা কসম সাব্যস্ত হবে, তার কাফফারা আদায় করবে। তিনি আরো বলেছেনঃلَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ 'তোমাদের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।' (সূরা আহযাবঃ ২১)।