মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৬৫
তিনি বলেন, আমি ফাতিমা বিনত কায়স (রাঃ) কে (তার স্বামির তালাক সম্পর্কে) জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে জানালেন যে, তার মাখযুমী স্বামী তাকে তালাক দিয়েছেন। কিন্তু তাকে খোরপোষ প্রদানে অনীহা প্রকাশ করলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার জন্য কোন খোরপোষ নেই। তুমি সেখান থেকে সরে পড় এবং ইবনু উম্মু মাকতুমের ঘরে গিয়ে তার কাছে অবস্থান কর। কারণ সে একজন অন্ধ মানুষ। সেখানে তুমি প্রয়োজনবোধে তোমার কপড় খুলে রাখতে পারবে।