মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৬৮
হাসান ইবনু আলী হুলওয়ানী ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... ফাতিমা বিনত কায়স (রাঃ) বর্ণনা করেন যে, তিনি আবূ আমর ইবনু হাফস ইবনু মুগীরা (রাঃ) এর স্ত্রী ছিলেন। তিনি তাকে চুড়ান্ত তিন তালাক দিলেন। তখন তিনি [ফাতিমা বিনত কায়স (রা)] বলেন যে, তিনি রাসুলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাবেন এবং তার স্বামীর ঘর থেকে অন্যত্র অবস্থানের ব্যাপারে তাঁর নিকট থেকে সিদ্ধান্ত জেনে নিবেন। তিনি (রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নির্দেশ দিলেন যে, তুমি অন্ধ ইবনু উম্মু মাকতুমের ঘরে চলে যাও। মারওয়ান (উমাইয়্যা গভর্নর) তালাকপ্রাপ্তা মহিলার (স্বামীর) ঘর থেকে বের হওয়ার ব্যাপারে তার (আবু সালামার) বর্ণনার সত্যতা অস্বীকার করেন। উরওয়া (রহঃ) বলেন, আয়িশা (রাঃ) ও ফাতিমা বিনত কায়সের বিষয়টি (স্বামীর ঘর ছেড়ে অন্যত্র অবস্থান করা) প্রত্যাখ্যান করেছেন।