Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৮৩

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেন, ইয়াহইয়া ইবনু সাঈদ ইবনুল আ’স (রাঃ) আবদুর রহমান ইবনু হাকামের কন্যাকে বিয়ে করেন। এরপর তিনি তাকে তিন তালাক দেন এবং তাকে তার থেকে বের করে দেন। উরওয়া (রহঃ) এতে তাদের ভৎসনা করেন। তারা বললেন, ফাতিমা বিনত কায়স (রাঃ)ও তো ঘর থেকে বের হয়েছিলেন। উরওয়া বলেন, আমি আয়িশা (রাঃ) এর কাছে এলাম এবং তাঁর কাছে এই ঘটনা উপস্থাপন করলাম। তিনি বললেন, ফাতিমা বিনত কায়সের জন্য কোন কল্যাণ নেই যে, সে এই হাদীস বর্ণনা করবে।

ছবি বানান