Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৮৬

প্রায় ১ মিনিট · ৬৫ শব্দ

ইসহাক ইবনু মানসুর (রহঃ) ... আবদুর রহমান ইবনু কাসিম (রহঃ) তাঁর পিতার সুত্রে বর্ণনা করেন। তিনি বলেন, উরওয়া ইবনু যুবায়র আয়িশা (রাঃ) কে বললেন, হাকামের অমুক মেয়েটির সম্পর্কে আপনি কি অবহিত নন যে, তার স্বামী তাকে বায়িন তালাক দিয়েছেন? এরপর সে ঘর থেকে বের হয়েছে? তিনি বললেন, আপনি কি ফাতিমার উক্তি শুনেন নি? তখন তিনি বললেন, তা বর্ণনার মধ্যে তার জন্য কোন কল্যাণ নেই।

ছবি বানান