মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৫৯৫
তিনি যায়নাব বিনত আবূ সালমাকে উম্মু সালামা ও উম্মু হাবীবা (রাঃ) থেকে হাদীস বর্ণনা শুনেছেন। তারা উল্লেখ করেন যে, জনৈকা মহিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। তিনি তার (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর) কাছে উত্থাপন করলেন যে, আমরা মেয়ের স্বামী মারা গিয়েছে। (তার শোক পালন করতে গিয়ে) তার চোখে অসুখ হয়েছে। সে এখন তার চোখে সুরমা ব্যবহার করতে চায়। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ (জহিলী যুগে স্বামীর মৃত্যুতে) তোমাদের কেউ এক বছরের মাথায় উটের বিষ্টা নিক্ষেপ করত। আর এখন তো মাত্র চার মাস দশ দিন।