Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩৬

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

আবূ গাস্‌সান-আল মিসমাঈ মালিক ইবনু আবদুল ওয়াহিদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদের সাথে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি, যতক্ষন না তারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসুল এবং সালাত (নামায/নামাজ) কায়েম করে, যাকাত দেয়। যদি এগুলো করে তাহলে আমা থেকে তারা জানোমালের নিরাপত্তা লাভ করবে, তবে শরীআতসম্মত কারন ছাড়া। আর তাদের হিসাব-নিকাশ আল্লাহর কাছে।

ছবি বানান