Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬০২

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মহিলা তার কোন মৃতের জন্য তিন দিনের বেশী শোক পালন করবে না। তবে তার স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবে। এই সময় সীমায় (ইদ্দতের মেয়াদকালে) সে রঙীন কাপড় চোপড় পরিধান করবে না। তবে কালো রঙে রঞ্জিত চাদর পরিধান করতে পারবে। সে চোখে সুরমা লাগাবে না এবং কোন সুগন্ধি ব্যবহার করবে না এবং সে হায়িয থেকে পবিত্র হলে (পবিত্রতার নির্দশন স্বরূপ) কুস্‌ত ও আযফার নামক সুগন্ধি ব্যবহার করতে পারবে।

ছবি বানান