মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬০৪
তিনি বলেন, আমাদিগকে কোন মৃতের জন্য তিন দিনের বেশী শোক পালন করতে নিষেধ করা হয়েছে। তরে স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন পর্যন্ত শোক পালনের বিষয়টা ব্যতিক্রম। আমরা চোখে (ইদ্দতকালীন সময়ে) সুরমা লাগাতাম না, কোন প্রকার সুগন্ধি দ্রব্য ব্যবহার করতাম না এবং রঙীন কাপড়-চোপড় পরতাম না। তবে আমাদের মধ্য থেকে কোন মহিলা যখন হায়িয থেকে পবিত্র হয়ে গোসল করত তখন দুর্গন্ধ দূর করার জন্য তাকে কুস্ত ও আযফার নামক সুগন্ধি ব্যবহার করার অনুমতি দেওয়া হত।