Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬০৯

প্রায় ১ মিনিট · ৬৪ শব্দ

আলী ইবনু হুজর সা’দী (রহঃ) ... সাঈদ ইবনু জুবায়র (রহঃ) বললেন, মুসআব ইবনু যুবায়র (রাঃ) এর শাসনামলে দুই লি’আনকারী সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হলে আমি ভেবে পাচ্ছিলাম না কি উত্তর দেব। তখন আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) এর কাছে এসে বললাম, দুই লিআনকারী সম্পর্কে আপনার অভিমত কি? তাদের মধ্যে কি বিচ্ছিন্ন সাধন করা হবে? এরপর তিনি ইবনু নুমায়র (রহঃ) এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন।

ছবি বানান