মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬১৩
সাঈদ ইবনু মানসূর, কুতায়বা ইবনু সাঈদ ও ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... এস্থলে হাদিসটি ইয়াহইয়ার বর্ণনা অনুসারে উদ্ধৃত হল। তিনি বলেন, আমি মালিককে জিজ্ঞেস করলাম, নাফি’ কি আপনার কাছে ইবনু উমর (রাঃ) থেকে করেছেন যে, জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় তার স্ত্রীর উপর লি’আন করেছিল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দু’জনকে পৃথক করে দেন এবং সন্তানের বংশ পরিচয় তার মায়ের সাথে যুক্ত করেন। তিনি (মালিক) বলেন, হাঁ।