মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬১৯
ইবনু আব্বাস (রাঃ) এর নিকটে দুই লি’আনকারীর বিষয় উত্থাপন করা হল। তখন ইবনু শাদ্দাদ (রহঃ) বললেন, এরা কি ঐ দু’জন যাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যদি কাউকে বিনা প্রমাণে “রজম করতাম তবে ঐ মহিলাকে রজম” করতাম। তখন ইবনু আব্বাস (রাঃ) বললেন, না, এ সে মহিলা নয়। সে ছিল অপর এক মহিলা যার ব্যাপার প্রকাশ্য ছিল। ইবনু আবূ উমর (রহঃ) তার বর্ণনায় কাসিম ইবনু মুহাম্মদের সুত্রে বলেন যে, আমি এ হাদীস ইবনু আব্বাসের কাছে শুনেছি।