মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬২৫
তিনি বলেন, বনূ ফাযারা গোত্রের এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এল। এরপর সে বলল, আমার স্ত্রী একটি কালো সন্তান প্রসব করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার নিকট কি কোন উট আছে? সে বলল, হাঁ, আমার উট আছে। তিনি বললেন, সেগুলোর রং কি রকম? সে বলল, লাল। তিনি জিজ্ঞেস করলেন তার মধ্যে মেটে রঙের কোন উট আছে? সে বললে, হ্যাঁ, তার মধ্যে মেটে রঙের উটও আছে। তিনি বললেন এই মেটে রং কোত্থেকে এল? সে বলল, সম্ভবত তা তার বংশধারা টেনে নিয়ে এসেছে। তখন তিনি বললেন, তোমার এই সন্তানের রংও হয়ত তা বংশধারা টেনে নিয়ে এসেছে।