মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬২৭
জনৈক বেদুইন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, ইয়া রাসুলাল্লাহ! আমার স্ত্রী একটি কালো সন্তান প্রসব করেছে এবং তাকে আমার অন্তর গ্রহন করে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কাছে উট আছে কি? সে বলল, আছে। তিনি বললেন, সেগুলোর রং কী? সে বলল, লাল। তিনি বললেন, সেগুলো মধ্যে কি মেটে (কালো) রং এরও আছে? সে বলল, হ্যাঁ। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রং কোথেকে এল? সে বলল, সম্ভবত তার বংশধারা টেনে নিয়ে এসেছে। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার এই কালো সন্তানের রংও হয়ত তার বংধারা টেনে নিয়ে এসেছে।