Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬৪২

প্রায় ১ মিনিট · ১৪৪ শব্দ

তিনি মুক্ত করে দেওয়ার উদ্দেশ্যে বারীরাকে খরিদ করার ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু তারা (বারীরার মুনিবেরা) তার “ওয়ালার” অধিকার লাভের শর্তারোপ করে বসল। তখন তিনি বিষয়টি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উত্থাপন করলেন। তিনি বললেন, তুমি তাকে খরিদ করে মুক্ত করে দাও। আসলে “ওযালা” সেই পাবে যে মুক্তিদান করে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কিছু গোশত হাদিয়া রুপে পেশ করা হল। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, এই গোশত বারীরাকে সাদাকা হিসেবে দেওয়া হয়েছে। তিনি বললেন, এতো তার জন্য সাদাকা এবং আমাদের জন্য হাদিয়া। তাকে (বারীরাকে) এ অবস্থায় ইখতিয়ার দেওয়া হল যে, তার স্বামী ছিল স্বাধীন। শু’বা (রহঃ) বলেন, আমি পুনরায় তাকে (আবদুর রহমানকে) তার (বারীরার) স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি জানি না। ৩৬৪২/১। আহমদ ইবনু উসমান নাওফালী (রহঃ) ... শুবা (রহঃ) এর সুত্রে এই সনদে অনুরূপ বর্ণনা করেছেন।

ছবি বানান