মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬৫৬
হুমায়দ ইবনু মাস’আদা (রহঃ) ... আলী ইবন হুসায়ন এর সহচর সা’ঈদ ইবন মারজানা (রহঃ) বলেন, আমি আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম অপর কোন মুসলিম দাসকে মুক্ত করলে আল্লাহ তার (মুক্ত দাসের) প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গের বিনিময়ে তার (মুক্তিদাতার) প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সাঈদ ইবনু মারজানা (রহঃ) বললেন, আবূ হুরায়রা (রাঃ) থেকে এই হাদীস শোনার পরপরই আলী ইবনু হুসায়ন এর কাছে গেলাম এবং তাঁর কাছে হাদীসখানি উপস্থাপন করলাম। তখনই তিনি তাঁর একটি গোলাম (ক্রীতদাস) মুক্ত করে দিলেন যার বিনিময় মূল্য হিসেবে তিনি ইবনু জাফরকে দশ হাজার দিরহাম অথবা এক হাজার দীনার পরিশোধ করেছিলেন।