মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬৭৩
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেনার উদ্দেশ্যে কাফিলার সাথে আগেই গিয়ে সাক্ষাৎ করা যাবে না। তোমাদের কেউ যেন অপরের দাম বলার সময় দাম না বলে। কেনার উদ্দেশ্যে ছাড়া মালের দাম বলে বৃদ্ধি করো না। শহরবাসী যেন পল্লীতে গিয়ে লোকের থেকে খরিদ না করে। আর উট ও বকরীর ওলানে দুধ জমা করে রেখ না। এ অবস্থায় কেউ তা খরিদ করলে তার জন্য দোহন করার পর দুই অধিকারের মধ্যে উত্তমটি গ্রহনের সুযোগ থাকবে। পছন্দ হলে সে তা রেখে দিবে, অসম্মত হলে সে তা ফেরৎ দিবে এক সা খেজুরসহ।