মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬৯৭
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি খাদ্য বস্তু ক্রয় করবে, সে তা পরিমাপ করার পূর্বে বিক্রি-করতে পারবে না। বর্ণনাকারী তাঊস (রহঃ) বলেন, আমি ইবনু আব্বাসের নিকট জিজ্ঞাসা করলাম, এর কারণ কি? তিনি বললেন, তুমি কি লক্ষ্য কর নাই যে, লোকজন স্বর্ণ ও খাদ্য দ্রব বাকীতে ক্রয় করে? আবূ কুরায়ব “বাকী” শব্দটি উল্লেখ করেন নাই।