মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,৭০৬
তিনি একদা মারওয়ানকে প্রশ্ন করেন, আপনি কি সুদী কেনাবেচা বৈধ করে দিয়েছেন? মারওয়ান বললেনঃ না, আমি তা করি নি। আবূ হুরায়রা (রাঃ) বললেন, আপনি তো ’চেক’ (সরকারী ভাতা রূপে জারীকৃত) রেশন কার্ড বিক্রি বৈধ করে দিয়েছেন। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্য পূর্ণ রূপে বুঝে পাওয়ার আগে বিক্রি করতে নিষেধ করেছেন। এরপর মারওয়ান এক বক্তৃতায় তা করতে লোকদের নিষেধ করে দেন। রাবী সুলায়মান (রহঃ) বলেনঃ আমি দেখলাম যে, মানুষের কাছ থেকে সরকারী কর্মচারীগণ রেশন কার্ড ফিরিয়ে নিচ্ছে।